ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৮
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

ছাত্রলীগ নেতা রিয়াদ গ্রেফতার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি মডেল থানা পুলিশ রিয়াদ হোসেন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

জানা যায়, গতকাল মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনকে দোনারচর বরফকল সংলগ্ন এলাকা থেকে প্রথমে গ্রেফতার করে থানা পুলিশের একটি দল। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই বাছাই করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার সম্পৃক্ততা পায়। পরে তাকে এই হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ধৃত আসামির বিরুদ্ধে বাবু হত্যা মামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করি। বুধবার (২ জুলাই) দুপুরে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ হেফাজতে বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে এই ছাত্রলীগ নেতা বৈষম্যবিরোধী আন্দোলনে এজহারনানীয় আসামি না হওয়ার পরেও গ্রেফতার হওয়াতে তার অনুজ লিমন হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব ওয়ালে একটি স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করেন।

এছাড়াও মোস্তফা সোকন নামের একটি আইডি থেকে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করার প্রতিবাদ জানিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram