ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫২
logo
প্রকাশিত : জুলাই ২, ২০২৫

যশোরে জবরদস্তি বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্থাপন বন্ধের দাবিতে স্মারকলিপি

যশোর প্রতিনিধি: যশোরে ভূমি মালিকদের অবহিত না করেই জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। বেলেঘাটা ভূমিরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেন তারা। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি সঞ্চালন লাইন স্থাপনের কাজ করছে। যশোর পাওয়ার হাইজে সঞ্চালন লাইনটি প্রবেশের জন্য যশোর মেডিকেল কলেজ সংলগ্ন হরিণার বিলের মধ্য দিয়ে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক পিলার স্থাপনের কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু যেসব জমির উপর দিয়ে সঞ্চালন লাইনটি যাবে তার মালিকদের কোন প্রকার অবহিত করা ছাড়াই জোরপূর্বক কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠানটি।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, মেডিকেল কলেজ স্থাপনের পর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সঞ্চয় ভেঙ্গে এর আশেপাশে জমি ক্রয় করেছেন। বর্তমানে এসব জমির প্রতি শতকের মূল্য ৮ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত। উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের এ সঞ্চালন লাইনটি নির্মাণ করা হলে লাইনের দুইপাশের শত শত মানুষের মূল্যবান জমিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। এ অবস্থায় সঞ্চালন লাইনের কারণে ক্ষতিগ্রস্ত সকল জমি বাজার মূল্যে অধিগ্রহণ ছাড়া নির্মাণ কাজ বন্ধ করতে হবে। অন্যথায় যেকোন মূল্যে নির্মাণ কাজ প্রতিরোধ করার হুশিয়ারি দেয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব রফিকুল ইসলাম, উপদেষ্টা জিল্লুর রহমান ভিটু, নাছির আহমেদ, জুয়েল মৃধা, তবিবর রহমান, শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram