ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৩
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহারাজের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির অভিযোগ তোলেন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা।

সোমবার (৩০ জুন) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার জাহাজমারা ইউনিয়নবাসীর ব্যানারে করা এ মানববন্ধনে এলাকা থেকে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন। এতে স্থানীয় ওসমান গনি, নিজাম উদ্দিন, হাজেরা বেগম, সাহেদা আক্তার ও ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, শাহারাজ জাহাজমারা এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণকে হামলা ও চাঁদাবাজিসহ নানাভাবে হয়রানি করছে। যাবতীয় অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। তিনি কথায় কথায় ভিপি নূরুল হক নূরের খুব কাছের মানুষ বলে পরিচয় দেন। বিভিন্ন চাকরিজীবীদের বদলীর হুমকি দেন। ৫ আগষ্টের পর থেকে তার অত্যাচার বেড়ে যায়। সে বেশিরভাগ সময় ঢাকাতে অবস্থান করলেও মাঝে মাঝে এলাকায় এসে এসব অপকর্ম করে আবার চলে যান।

মো. শাহারাজ উদ্দিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বলে জানা যায়। সে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

মানববন্ধনে জাহাজমারা বিরবিরি গ্রামের ভুক্তভোগীরা আরো বলেন, শাহারাজ ও তার পরিবারের সদস্যরা জাহাজমারার নিমতলীতে বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীনদের জমি দখলে যেতে বাঁধা দেয়। পরে স্থানীয় ভূমিহীনদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। তার ছোট ভাই নাহিদ গ্যাং নিয়ে স্থানীয় কাটাখালীতে বোট ডাকাতির চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের ধাওয়া করে। গণঅধিকারের প্রভাব খাটিয়ে তার ছোট ভাই নাহিদ এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তার বাবাও মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও মানববন্ধনে উল্লেখ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram