ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৭
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

সুন্দরবনের কচিখালী এলাকায় ফাঁদসহ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনে হরিণ শিকারীদের অপতৎপরতা থেমে নেই। সোমবার সকালে কচিখালী অভয়ারণ্য এলাকার সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় একজন শিকারী বনরক্ষীদের হাতে আটক হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ। এ সময় অপর দুই শিকারী পালিয়ে যায়।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টীম লিডার ফরেষ্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা সোমবার (৩০ জুন) সকালে পায়ে হেটে টহলের সময় কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাহির সুখপাড়া খাল এলাকার বনের মধ্যে হরিণ ধরার জন্য ফাঁদ পেতে অপেক্ষারত তিন শিকারীকে দেখতে পায়। শিকারীরা বনরক্ষীদের দেখতে পেয়ে বনের মধ্যে দৌড়ে পালিয়ে যেতে থাকে। বনরক্ষীরা শিকারীদের ধাওয়া দিয়ে আরিফুল ইসলাম দুলাল (৪০) নামে এক শিকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত শিকারীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামে বলে বনরক্ষীরা জানান। অপর দুই শিকারী গহীণ বনে পালিয়ে যায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ৩০০টি হরিণ ধরা মালা ফাঁদ, ছুড়ি, কড়াতসহ শিকারীদের বিভিন্ন সামগ্রী জব্দ করেন।

পূর্ব সুন্দরবনে হরিণ শিকারীদের অপতৎপরতা থেমে নেই। বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে প্রায়শই হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করছেন। বর্তমানে সুন্দরবনের কচিখালি, সুখপাড়া, চান্দেশ্বরসহ আশপাশের এলাকা হরিণ শিকারের হটস্পট বলে বন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনে ফাঁদসহ আটক হরিণ শিকারীর বিরুদ্ধে বন মামলা দায়ের করে তাকে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram