ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

খারাপ লোক বিএনপির মনোনয়ন পাবে না: আতাউর রহমান খান

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির এক কর্মী সমাবেশ নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর বলেছেন, কোন খারাপ লোক বিএনপির মনোনয়ন পাবে না।

সোমবার বিকেলে আড়াইহাজারে তার নিজস্ব বিএনপির কার্যালয়ে বিএনপির এক কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন কোন খারাপ কাজ করবেন না যাতে দলের বদনাম হয়। যারা গত ১০ মাসে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিত্ব এবং ডাকাতদের আশ্রয়, প্রশ্রয় দিয়েছে এমন লোকের ঠাঁই বিএনপিতে হবে না। ক্লিন ইমেজের ব্যক্তিরাই বিএনপির মনোনয়ন পাবেন। দল যদি যাচাই বাছাই করে তাহলে আমি অবশ্যই মনোনয়ন পাব।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুবদলের সভাপতি আলী আজগর। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মঞ্জুর হোসেন মঞ্জু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাকির নকীব, তাতী দলের সাবেক সভাপতি হাজী মজিবুর। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram