ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৬
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

নতুন কোন করারোপ ছাড়াই গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) পৌরসভায় বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা।

সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা বলেন, এ বাজেটে পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নেয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বাজারের ড্রেনসহ ফুটপাত নির্মাণ, বিভিন্ন খাল খনন, আরসিসি ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন প্রভৃতি।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, উপজেলা প্রকৌশলী অসীত বরণ দেব, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমানারা বেগম, সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব প্রমুখ। সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram