ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2025

কাজিপুরে হবিবর রহমান হবি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হবিবর রহমান হবি হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

গত রোববার (২৯ জুন) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক কানিছ ফাতিমা এ রায় দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান নবাব ও পেশকার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার ৭ আসামির মধ্যে ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, কাজিপুর উপজেলার পাটাগ্রাম এলাকার মৃত পচা শেখের ছেলে জুড়ান শেখ, মৃত সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, মৃত অসীম খার ছেলে কুড়ান খা, শাহ আলীর স্ত্রী ফুলমালা, জুড়ান শেখের স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, হবিবর রহমান ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে পাশেই মেয়ে বাড়ি থেকে খাবার খেয়ে নাতি মেহেদী হাসান শুভকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে এসে পৃথক ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে নাতি শুভ ঘুম থেকে উঠে নানাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিষয়টি তার মাকে জানালে তারাও খুঁজতে থাকেন।

এক পর্যায়ে ২০১৪ সালের ২ অক্টোবর বিকেলে বাড়ির পার্শ্ববর্তী নিচু ফসলি জমির পানির মধ্যে হবিবর রহমানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবার জানতে পারে পারিবারিক বিরোধের জের ধরে হবিবর রহমানকে প্রতিবেশী ফুলমালা খাতুনসহ নামীক আসামিরা শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালাসহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram