ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১২
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামে সোমবার (৩০) জুন সকালে ধুমপুকুর থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধগলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির একটি লাশ। পরে ডাক চিৎকার শুরু করলে মানুষ জমায়েত হয় এবং পুলিশকে ফোন দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পানি থেকে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত লাশের তেমন কোন পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের শরীরে শুধু প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগের লাশটি। এখন সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা.আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসপি সার্কেলসহ থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। এখন পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram