ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১১
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাব‌লেট প্যাকেট করার সময় র‌ফিক মিয়া (৩৫) না‌মে এক মাদক কারবা‌রি‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত ব্যবসায়ী র‌ফিক মিয়ার বা‌ড়ি‌ থে‌কে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী র‌ফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানায়, মাদক ব্যবসায়ী র‌ফিক এলাকার চি‌হিৃত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে সে দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছে। সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাব‌লেট প্যাকেট করা হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নো চেষ্টা ক‌রে ওই কারবা‌রি। প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লুৎফর রহমান জানান, এ বিষ‌য়ে মাদকদ্রব্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসা‌মি‌কে আদাল‌তের মাধ্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram