ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2025

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি নিহত

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাইফুল (৪৫) নিহত হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে কালাই উপজেলার পাঁচপাইকা সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সাইফুল ইসলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার অপশন গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার কালাই উপজেলার পাইকপাড়া সরকারপাড়া গ্রামে সকালে শ্যালক জুয়েল হোসেনের সাথে পারিবারিক বিষয়ে ভগ্নিপতি সাইফুল ইসলামের কথাকাটি হয়। এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এসময় রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামি জুয়েল হোসেন (৩৫) কে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে দেয় এবং সে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram