ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2025

ভয়ে আসেনি বরপক্ষ, পালিয়ে গেলো কনের পরিবার

মাদারীপুরের কালকিনিতে ৫ম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছরের এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। রোববার কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম।

স্থানীয়রা জানান, প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক স্কুলছাত্রীর সঙ্গে পাশের চর আলীপুর গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। রোববার বিয়ের আয়োজন হয়। এমন খবরে সেখানে যান ভ্রাম্যমাণ আদালত। জন্মনিবন্ধন পরীক্ষা করে জানা যায়, কনের বয়স ১৪ বছর। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এ খবর ছড়িয়ে গেলে ভয়ে বিয়ে বাড়িতে আর আসেন না বরপক্ষ।

এ দিকে বাল্যবিয়ের বিয়ের আয়োজন করায় ছাত্রীর ফুপা হালান সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

কালকিনি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম আদালত পরিচালনা করেন। তিনি বলেন, বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের পরিবার সমান অপরাধ করেছে। বরপক্ষকে না পাওয়ায় আইনের আওতায় আনা সম্ভব হয়নি৷ আর মেয়েটির পরিবার মুচলেকা দেওয়ায় আর্থিক জরিমানা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram