ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৭
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

সেনাবাহিনীর উদ্যোগে ঘুষের টাকা ফেরত পাচ্ছেন জেলেরা

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত আশি কেজি চাল বিতরণের কার্ড প্রদানের জন্য চেয়ার-টেবিল পেতে সিরিয়াল দিয়ে ঘুষ গ্রহণের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করে । সংবাদটি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসে। পরে বাউফল অস্থায়ী সেনাক্যাম্পের উদ্যোগে জেলেদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর দুইটার পরে সেনাবাহিনীর উপস্থিতিতে সরকার নিবন্ধিত ১ হাজার জেলেকে টাকা ফেরত দেয়া হবে বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম।

এরআগে গত ২৮ জুন ঘুষ গ্রহণের ঘটনায় চিত্রসহ সংবাদ প্রকাশ করে । প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, ধুলিয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সিরিয়ালে দাঁড় করিয়ে জেলেদের চালের কার্ড প্রদানের বিনিময়ে ঘুষ গ্রহণ করা হচ্ছে। প্রতিজন জেলের থেকে চাল প্রাপ্তির কার্ড ছাড় করাতে ২০০ করে টাকা আদায় করেন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা (অস্থায়ী কম্পিউটার অপারেটর) আব্দুল্লাহ আল মামুন। তবে, জানতে চাইলে দায়সারা জবাব দেন সংশ্লিষ্টরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram