ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৮
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

কুয়াকাটায় ভ্রমণ এসে অতিরিক্ত মদ্যপানে পর্যটকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে অতিরিক্ত মদ্যপানে শাজিদুল (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত শাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে। সে নারায়ণগঞ্জে একটি খাবার হোটেলে কর্মরত ছিল।

রবিবার সকাল ১১ টার দিকে পর্যটক শাজিদুল অসুস্থ হলে কুয়াকাটা তুলাতুলি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাজিদুল শনিবার সকালে বন্ধু হাবিবের সাথে কুয়াকাটায় ভ্রমণে এসে স্কাইভিউ নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘোরাঘুরি শেষে হোটেলে রাত্রি যাপন করেন। রাতে বন্ধুকে হোটেলে রেখে মদ্যপান করেন। সকাল ৯ টার দিকে শাজিদুল অসুস্থ হয়ে পড়লে বন্ধু হাবিব কুয়াকাটা তুলাতলী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে রেফার করেন।

পরে বন্ধুর শাজিদুলের কথায় পুনরায় হোটেলে অবস্থান করেন। পরে ১১ টার দিকে গুরুত্বর অসুস্থ অবস্থায় পুনরায় হাসপাতালে নিয়ে আসলে কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল শনিবার শাজিদুল ও হাবিব নামের দুই বন্ধু কুয়াকাটায় ভ্রমণ আসেন। রাতে থাকার জন্য আবাসিক হোটেল স্কাইভিউ'র ৪০৮ নম্বরের কক্ষটি ভাড়া নেন।

নিহতের সাথে থাকা বন্ধু হাবিব জানান, রবিবার কুয়াকাটার বিভিন্ন জায়গায় ঘুরে রাতে হোটেলে এসে শাজিদুল তার অজান্তে মদ্যপান করেন। রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শাজিদুলকে মৃত ঘোষণা করেন।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন বলেন, সকালে মদ্যপানে গুরুত্বর অসুস্থ অবস্থায় শাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। তাকে ইসিজির মাধ্যমে মৃত নিশ্চিত করা হয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram