ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১১
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৫

গা‌ইবান্ধার সুন্দরগঞ্জে অটো চালকের লাশ উদ্ধার

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গা‌ইবান্ধা) প্রতি‌নি‌ধি: আজ র‌বিবার (২৯ জুন) উপজেলার চাকোলিয়ার বিল থেকে আরিফুল মন্ডল (১৬) নামে এক অটো চালক যুবকের মরদেহ উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একই সঙ্গে ঐ ইউনিয়নের কাশিমবাজার নামক স্থান থেকে যুবকের অটোটিও ব্যাটারীবিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত আরিফুল মন্ডল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম (বাবুর দিঘীরপাড়) গ্রামের মোঃ শহিদুল মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আরিফুল মন্ডল শনিবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তার মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার সকালে সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পু‌লিশকে খবর দেয়।

এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে আরিফুলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ নিহত আরিফুল মন্ডলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নের চাকোলিয়ার বিলে অজ্ঞাত যুবকের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে আমাকে খবর দিলে আমি ঘটনাস্থলে যাই এবং থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো.সেলিম রেজা বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত আরিফুল মন্ডলের মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram