ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুরে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পারভেজ মোশাররফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

তিনি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইট পাড়া এলাকার আবুল ফয়েজের ছেলে। রবিবার (২৯ জুন) সকালে অবসরপ্রাপ্ত মেজর সিনহা চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিলেন মোশাররফ। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় সিএনজিতে থাকা পাঁচ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram