ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

তিতাসে ১৬ হাজার দেশীয় মাছের পোনা অবমুক্ত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় বিভিন্ন পুকুর ও নদীতে ১৬ হাজার দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাকিল আহমেদ ও মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন জানান, ২০২৪–২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপির) আওতায় ৮০ কেজি দেশীয় মাছের পোনা গোমতী, কাঁঠালিয়া নদীসহ বিভিন্ন পুকুরে অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram