ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

মো: এনামুল হক, মোংলা প্রতিনিধি: মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকেরা। রবিবার দুপুর সাড়ে ১২টায় পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইপিজেড ব্যবসায়ী মোঃ নাসির তালুকদার, শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন, মার্চ টু এনবিআর'র নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাঁধা কোনভাবেই মেনে নেয়া হবেনা। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকুরী হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এ হীন কার্যক্রম চালাচ্ছেন।

বক্তারা আরো বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন তাদেরকে চাকুরীচ্যুত করে সেখানে নতুন প্রজন্মের শিক্ষিত বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হোক। তারা আরো বলেন, আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও, মানববন্ধনসহ নানা ধরনের কঠোর কর্মসূচি দেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram