ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মুক্তির রূপরেখা: ডা. রাজন

লালপুর (নাটোর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে ‘শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং এটি বাংলাদেশের মুক্তির রূপরেখা’ বলে মন্তব্য করেছেন প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ও নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন।

শনিবার (২৮ জুন) বিকেলে নাটোরের লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রাজন বলেন, আমরা যদি ৩১ দফা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার মা-বোনদের আর দুঃখ থাকবে না। কোনো বাবা চিকিৎসার অভাবে মারা যাবে না, সন্তানরা আর শিক্ষা বা চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।

স্থানীয় রাজনৈতিক সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, আমি রাজনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সিন্ডিকেটও আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি সিন্ডিকেট ভাঙতে চেয়েছি, সিন্ডিকেট আমাকে ভাঙতে চেয়েছে। তবে তরুণ সমাজ যদি আমার পাশে থাকে, আমি এই যুদ্ধে বিজয়ী হবো।

তিনি আরও বলেন, চাল-ডাল-লবণের মতো রাজনীতির মাঠেও কোনো সিন্ডিকেট চলবে না। রাজনীতিতে তারুণ্যের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হবে। যারা ভোট দেয়, যারা রাষ্ট্র গঠন করে, তাদের হিস্যা বুঝিয়ে দিয়েই রাজনীতি করতে হবে। এর বাইরে গিয়ে আর রাজনীতি চলবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram