ঢাকা
logo
প্রকাশিত : June 29, 2025

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফকে তারেক রহমানের গ্রিন সিগন্যাল

ফরিদপুর-৩ আসনে বিএনপির হয়ে ভোটে লড়াইয়ের জন্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফকে গ্রিন সিগন্যাল দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি দলের নেতাকর্মীদের নিয়ে এক স্কাইপি বৈঠকে তারেক রহমান চৌধুরী নায়াব ইবনে ইউসুফকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফের বড় মেয়ে নায়াব ইউসুফ। আগে থেকেই রাজনীতিতে ছিলেন নায়াব ইউসুফ।

তবে কামাল ইবনে ইউসূফের মৃত্যুর পর সার্বক্ষণিক সক্রিয় রাজনীতিতে এসে তৃণমূলের সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে গিয়ে নির্বাচনী এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।

দলীয় নেতাকর্মীরা জানান, চৌধুরী নায়াব ইউসুফ নিরহংকার সদা হাসিমুখ বিনয়ী সাহসী এবং উদার মনির অধিকারী নায়াব ইউসুফ একজন সার্বক্ষণিক রাজনীতিবিদ তার সাথে দেখা করতে বা কথা বলতে পারেন যে কেউ। নায়াব ইউসুফ সন্ত্রাস চাঁদাবাজি আর মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ইতিমধ্যে ফরিদপুরের সব মহলের প্রশংসা কুঁড়িয়েছেন। দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কখনো তিনি দলীয় প্রতিযোগীকে নিয়ে নেতিবাচক বক্তব্য দেন না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram