ঢাকা
logo
প্রকাশিত : June 28, 2025

বৃষ্টিতে আবারও পানির নিচে টেকনাফের পূর্ব রঙিখালী, ৩০০ পরিবার দুর্ভোগে

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙিখালী এলাকায় সামান্য বৃষ্টিতেই আবারও ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৩০০ পরিবারের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বছরের পর বছর ধরে অল্প বৃষ্টিতেই এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই এলাকা প্লাবিত হয়, ঘরবাড়ি ডুবে যায় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, অনেক সময় শুকনো খাবার বা অস্থায়ী ত্রাণ সহায়তা মিললেও মূল সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেই। তারা বলেন, আমরা আর শুধু ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান। প্রয়োজন হলে নিজেরাও শ্রম দিতে রাজি আছি। তবে সরকারিভাবে খাল খনন ও স্লুইসগেট বড় করার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram