ঢাকা
logo
প্রকাশিত : June 28, 2025

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

রমজান আলী,সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রৈ-মাসিক সভা শনিবার (২৮জুন) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সৌদি-বাংলা রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, এ সংগঠনের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক। প্রধান বক্তা ছিলেন, এ সংগঠনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা শাহজাহান মহিউদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি ছৈয়দ আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, সংগঠনের দক্ষিণ জেলার সহ সভাপতি আবুল কালাম আযাদ চৌধুরী, ফজলুল হক আযাদ, ফরিদুল আলম, মোহাম্মদ ইলিয়াস, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী দিদারুল আলম, সরওয়ার কামাল, ইরান চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নওরিন ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক, জেলা সদস্য মো.জোনায়েদ, তৌহিদুল ইসলাম, সাতকানিয়া উপজেলার সহ সভাপতি মো.মোর্শেদ, প্রচার সম্পাদক মো.মহিউদ্দিন, মো.দেলোয়ার ও মো.ছগির, মো.বদিউল আলম প্রমুখ। 

সভায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা, ষান্মাসিক রিপোর্ট পেশ, আয়-ব্যয় এর হিসাব উপস্থাপন, ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সার্কুলার অনুযায়ী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় বক্তারা সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি রাষ্ট্রীয় ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধ, বিভিন্ন সেক্টরে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা সম্বলিত নতুন আইন প্রণয়নসহ  ব্যবসা সম্প্রসারণে সকল বাধা দূরীকরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram