ঢাকা
logo
প্রকাশিত : June 28, 2025

কেরানীগঞ্জের বেগুনবাড়িতে টিসু কারখানায় আগুন

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়িতে টিসু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে। আজ ( ২৮ জুন ) শনিবার সকালে আগুনে কারাখানার ভেতরে থাকা  মেশিনপত্র, শপিং ব্যাগ, আফিস, কম্পিউটার  আগুনে পুড়ে যায়।  কারখানার পুরো সেট ভূপাতিত হয়।

ফায়ারসার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।  মালিক পক্ষের দাবী আগুনে ফোম কারখানার প্রায় ৩৫/৪০ লাখ,  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র ছিলো না বলে জানিয়েছেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার কাজল মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জনবসতি এলাকায় দীর্ঘদিন যাবৎ টিসু কারখানা বিপদজনক ভাবে টিসু উৎপাদন করে আসছিলো । এলাকাবাসী বারবার প্রতিবাদ করলেও মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় কারখানা সরানো যায়নি। 

আজ সকালে হঠাৎ কারখানায় ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ারসার্ভিসকে খবর দেয়। কারখানাটি তালাবদ্ধ থাকায় এলাকাবাসী আগুন নেভাতে পারেনি। পরে কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের একটিসহ মোট তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টা শেষে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ারসার্ভিসের কর্মীরা সময়মত না এলে ক্ষতির পরিমাণ আরও বাড়ত বলে দাবী এলাকাবাসীর। 

কারখানার মালিক মোঃ হাফিজ বলেন, কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ছিল। লোকজন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আগুনে প্রায় ৩৫/৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তার।

কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের সিনিয়র ষ্টেশন মাস্টার কাজল মিয়া জানান,  আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram