ঢাকা
logo
প্রকাশিত : June 28, 2025

মোংলায় পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ এনামুল হক, মোংলা প্রতিনিধি: মোংলা পোর্ট পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল চলছে। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে দুপুর ২টা পর্যন্ত। এ কাউন্সিলে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ কাউন্সিলে ভোটারাধিকার প্রয়োগ করছেন ১৯৪ জন বিএনপি নেতা-কর্মী। 

এর আগে গত ২২ ফেব্রুয়ারী এ ওয়ার্ডে কাউন্সিল অনুষ্ঠিত হলেও ভোট বাক্স ছিনতাইয়ের কারণে ওইদিন কাউন্সিল বাতিল করা হয়। 

আগামী ১০ জুলাই পৌর বিএনপির কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি নিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। 

বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপালের (বাগেরহাট-০৩ সংসদীয় আসন) তদারকি কমিটির আহবায়ক কামরুল ইসলাম গোরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গণতান্ত্রিক পদ্ধতিতে গত জানুয়ারী মাস থেকে মোংলায় বিএনপির কাউন্সিলের কার্যক্রম শুরু করি। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলার কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে পৌরসভার ৯টির মধ্যে ৮টি ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন হয়েছে। বিশৃঙ্খলার কারণে বন্ধ থাকা পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলছে। 

মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী বলেন, প্রচার-প্রচারণা ও উৎসবমুখর পরিবেশে পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিল চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। ইতিমধ্যে ৩০ ভাগ ভোট পড়েছে। এটি সম্পন্ন হলে শীগ্রই পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram