ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৮
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৫

বাউফলে বর্ণাঢ্য র‍্যালি ও অলোচনা সভার মাধ্যমে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার বাউফলের কালাইয়া বন্দরের ঐতিহ্যবাহী মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির থেকে কালাইয়া সর্বজনীন সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের উদ্যোগে বিকেল ৪ টায় বর্নাঢ্য এক র‍্যালি বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালাইয়া লক্ষ্মী নারায়ণ মন্দিরকে পূর্ব থেকে ঘোষিত জগন্নাথ, বলরাম ও শুভদ্রা দেবীর মাসি বাড়ি গুন্ডিচা মন্দিরে এসে শেষ হয়।

র‍্যালিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের সভাপতি অতুল চন্দ্র পালসহ কয়েক শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়।

অপরদিকে বাউফল পৌর শহরের মদন মোহন আখড়া বাড়ি থেকে বিকেল পাঁচটায় বর্নাঢ্য এক র‍্যালি বের হয়ে পৌর শহর ঘুরে বাউফল দাশপাড়া লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহাসহ কয়েক শত নারী পুরষ অংশ নেয়।

এছাড়া বিকেল সাড়ে চারটায় বাউফল সাহাপাড়া ইসকন মন্দির থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহাসহ অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী অংশ নেয়। প্রত্যেক মন্দিরেই র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram