ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

হাতীবান্ধায় ভাতিজার ছুরির কোপে চাচার মৃত্যু, আটক তিন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জমির ওপর দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ভাতিজা হাসেমের ছুরির কোপে চাচা আবু সামা (৬৬) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসেমের বাবা বছির আলী ও হাসেমের স্ত্রী শাহিনা বেগম এবং হাসেমের পুত্রবধূ সুবর্না বেগমকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সানিয়াজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠ্যাংঝারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু সামা ওই গ্রামে জসিমুদ্দিনের ছেলে। আর ভাতিজা হাসেম আলী একই এলাকার বছের আলীর ছেলে। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার জমি চাষ করার জন্য চাচা আবু সামা ভাতিজা হাসেমের জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই ঘটনাটি মিমাংসা করার কথা বলে আজ শুক্রবার দুপুরে আবু সামা ও তার ছেলে বাদলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে হাসেম আলী। এ সময় ভাতিজা হাসেম ও তার লোকজন আবু সামা ও তার ছেলে বাদলের উপর হামলা করে। এতে ভাতিজা হাসেমের ছুরির কোপে ঘটনাস্থলেই মারা যান চাচা আবু সামা। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, আজকে দুপুরে মৃত অবস্থায় একজনকে নিয়ে আসে তার পরিবার। আমার জানতে পাই শারীরিক জখমের কারণে তার মৃত্যু হয়েছে। পরে আমরা পুলিশকে অবগত করেছি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। এ ঘটনায় তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram