ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

বাগেরহাটে শতবর্ষী রথযাত্রা উৎসব শুরু, রয়েছে ১৫ দিনব্যাপী মেলা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার লাউপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার লাউপাড়া শ্রীশ্রী গোপাল জিউর মন্দির থেকে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দড়ি দিয়ে টেনে রথ বের করে আনেন হাজার হাজার ভক্ত-অনুরাগী।

পরে রথযাত্রাকে ঘিরে লাউপাড়ায় শুরু হয় ১৫ দিনব্যাপী গ্রামীণ মেলা। মেলায় হস্তশিল্প, খেলনা, শিশুদের বিনোদন সরঞ্জাম, মিষ্টান্নসহ নানা ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। আগামী ১২ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

আয়োজকরা জানান, উৎসবজুড়ে থাকবে ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং ভক্তদের জন্য সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার দুপুরে দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষের পুরোনো এই উৎসবের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহন লাল হালদার, সদস্য সচিব বাবুল হালদার বিপ্লব, যাত্রাপুর রথযাত্রা মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদারসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

যাত্রাপুর রথ মন্দির কমিটির সহ-সভাপতি বাবুল সরদার বলেন, “প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এটি আমাদের চারশ বছরের ঐতিহ্য। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি সত্যিই আনন্দিত।”

ভক্ত সুধীর কুমার হালদার বলেন, “রথযাত্রা আমাদের জীবনের অংশ। শিশু থেকে বৃদ্ধ সবাই মিলে রথ টানা, ভগবানের দর্শন সবাইকে আত্মিক প্রশান্তি দেয়। প্রতিবছর পরিবারের সবাইকে নিয়ে এই রথযাত্রায় অংশ নিই।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram