ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

দেশে আর শোষণের রাজনীতি চলবে না রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া- লোহাগাড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশে আর শোষণের রাজনীতি চলবে না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। যারা জনগণের পাশে থাকবে, মানুষের কল্যাণে কাজ করবে, তারাই হবে আগামী দিনের শক্তিশালী নেতৃত্ব।”

তিনি শুক্রবার সকালে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবাম ফাউন্ডেশন এর আয়োজনে আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন।

আবাম ফাউন্ডেশনে চেয়ারম্যান শামসুল আলম মুরাদের সভাপতিত্বে এ কর্মসূচিতে কয়েক শতাধিক অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান। তিনি বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার।আবাম ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে উজ্জীবিত করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আজিজুর রহমান, উপজেলা প্রচার ও যুব সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ওলামা বিভাগের সদস্য মাওলানা আবুল হাসেম, আমিলাইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, আমিলাইশ ইউনিয়নের সেক্রেটারী মুহাম্মদ হাসান, বিএনএ স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মুহাম্মাদ হোসেন ও আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম কামরুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন পশ্চিম ডলু ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ শাহাদাৎ হোসেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram