ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

সুনামগঞ্জের দুই উপজেলায় ভারতীয় বিড়ি ও মদ জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দুই উপজেলার সীমান্ত এলাকার পৃথক দুটি স্থান থেকে ১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মাদক জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিব।

শুক্রবার (২৭জুন) ভোরে জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা চোরাই পথে ভারত থেকে আনার সময় জব্দ করে।

বিজিবি জানায়, জেলার তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে লাকমা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াঘাট বিওপির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন ১২৮ বোতল ভারতীয় মদ আটক করে। যার সিজার মূল্য ১লাখ ৯২ হাজার টাকা। অপর দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নে রাজাপাড়া এলাকা চিনাকান্দি বিওপির টহল দল মালিকবিহীন ১০০০০ প্যাকেট ভারতীয় বিড়ি আটক করে। যার সিজার মূল্য ১০ দশ লক্ষ টাকা। দুটি অভিযানের সময় বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া পিএসসি এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram