ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

মোরেলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় ভক্তদের ঢল

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোলেরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ রথযাত্রায় হাজারো নারী-পুরুষ পূজারী ভক্তের ঢল নামে।

এ উপলক্ষ্যে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শ্রী শ্রী হরিসভা মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের বিগ্রহ সহকারে রথযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। এ রথযাত্রায় নেতৃত্ব দেন হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপক কর্মকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সিনিয়র সহসভাপতি বাসুদেব সাহা, উত্তম কর্মকার, জীবন কৃষ্ণ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শিক্ষক অধীর রঞ্জন বিশ্বাস, গৌতম বেপারী, তথ্য সম্পাদক সাংবাদিক গণেশ পাল, কোষাধ্যক্ষ বিপ্লব কুমার দাস, প্রচার সম্পাদক বিমল কৃষ্ণ পোদ্দার, সদস্য মিলন কর্মকার, ধর্ম বিষয়ক সম্পাদক শশাংকর চক্রবর্তী ধলু, গোবিন্দ চক্রবর্তীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এবারের এ রথযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম থেকে সনাতন ধর্মালম্বী হাজারো নারী-পুরুষ পূজারী ভক্তবৃন্দ অংশ নেয়। রথযাত্রাটি শ্রী শ্রী লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। প্রতিবছরের এইদিনে চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর নয় দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram