ঢাকা
logo
প্রকাশিত : June 27, 2025

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ ভ্যান শ্রমিকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ৩দিন পরে জাকির খান (৫০) নামে এক ভ্যান শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ পৌর সদরের পানগুছি নদী সংলগ্ন বারইখালী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জাকির খান জিয়ানগর উপজেলার কলারোন গ্রামের নুর মোহাম্মদ খানের ছেলে। তার স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে। জাকির খানের স্ত্রী নাসিমা বেগম লাশ সনাক্ত করেছেন।

নাসিমা বেগম বলেন, তার স্বামী মানসিকভাবে সুস্থ ছিলোনা। দীর্ঘদিন ধরে তারা মোরেলগঞ্জ কেজিস্কুল রোডে মোল্লা বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। জাকির খান প্রায়ই তাকে মারধর করে বাড়ি থেকে চলে যেতো। সর্বশেষ গত বুধবার সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কিভাবে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্ত্রী নাসিমা বেগম কিছু বলতে পারেননি।

থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাল থেকে লাশটি তোলা হয়েছে। পরে তার স্ত্রী লাশের পরিচয় নিশ্চিত করেন। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram