ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

পাইকগাছায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৬০ পরীক্ষার্থী অনুপস্থিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার উপজেলার ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন মোট ২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২ হাজার ২৪৫ জন এবং অনুপস্থিত ছিল ৬০ জন পরীক্ষার্থী।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।

৮টি কেন্দ্রের মধ্যে পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২১৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২১১ জন অনুপস্থিত ৩, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২১১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২০৬ জন অনুপস্থিত ৫, কপিলমুনি কলেজ কেন্দ্রে ২৭৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৬৫ অনুপস্থিত ৮, রাড়ুলী আর কে বি কে কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে ৫০৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৯৭ অনুপস্থিত ৬, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৮৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫৬২ অনুপস্থিত ২৩, হরিঢালী কপিলমুনি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৮৪ অনুপস্থিত ১, পাইকগাছা আলীম মাদরাসা কেন্দ্রে ১৫৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৭ জন ও অনুপস্থিত ১২ জন পরীক্ষার্থী।

এছাড়া বিএমএ'তে পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৩, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪ অনুপস্থিত ২ এবং পাইকগাছা সরকারি টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ১৬ পরীক্ষার্থীর মধ্যে ১৬ জনই উপস্থিত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram