ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

পাংশায় ভেজাল গুড় কারখানার সন্ধান, লাখ টাকা জরিমানা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত একটি দোজালা ভেজাল আখের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভেজাল গুড় তৈরি করার অপরাধে কারখানার মালিক সুরুজ প্রামাণিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কাপড়ের রং, ময়দা, এড়ারুট ও রাসায়নিক দ্রব্য দিয়ে দীর্ঘদিন ধরে সুরুজ প্রামাণিক নিজ বাড়ীর পাশে এই ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনস্বাস্থ্য বিরোধী এই গুড়কে খাটি আখের গুড় বলে বিভিন্ন বাজারে হরদম বিক্রি করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন রাসায়নিক ও কাপড়ের রং দিয়ে গুড় তৈরির সত্যতা পাওয়ায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘন হওয়ায় গুড় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভেজলা গুড়গুলো ধ্বংস করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রকিবুল ইসলাম। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram