ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

ঘাটাইলে “মাই ড্রিম” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির আয়োজনে প্রাইমারি লেভেলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ “মাই ড্রিম (আমার স্বপ্ন)” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সিডিপি প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের মূল লক্ষ্য ছিল-শিশুদের ভবিষ্যৎ স্বপ্নকে চিত্রের মাধ্যমে প্রকাশের সুযোগ করে দেওয়া এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উৎসাহিত করা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা তাদের ভবিষ্যতে কী হতে চায়-তা ক্যানভাসে তুলে ধরে। কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউবা শিক্ষক কিংবা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন এঁকে তুলে ধরে সবার মনে দাগ কাটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন, প্রোগ্রাম অফিসার মো: জাকারিয়া এবং সিডিসি’র ভাইস চেয়ারপার্সন ফনীন্দ্রনাথ পাল। অতিথিরা শিশুদের উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন এবং তাদের স্বপ্নপূরণে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানান।

চিত্রাঙ্কনের মাধ্যমে সৃজনশীলতা প্রকাশে সফল এমন সেরা ১০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করে পুরস্কৃত করা হয়। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে ভবিষ্যৎ ভাবনা, উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বেড়ে যায় বলে জানান আয়োজকগণ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram