ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

সুনামগঞ্জের মল্লিকপুরে রাস্তায় জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ চরমে

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর শহরের ৮নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ যেন চিরনিয়মে পরিণত হয়েছে। প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় এলাকার ছাত্রজনতাসহ সর্বস্তরের লোকজন। ময়লা পানিতে নানা প্রকার রোগব্যাধি দেখা দিয়েছে। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় যান এবং জনচলাচলে বিঘ্ন ঘটছে।

সরেজমিনে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের তানিশা এন্টারপ্রাইজ নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে গেলে সেখানে ভিড় করেন স্থানীয় এলাকার লোকজন। অত্র এলাকার মুরব্বি মো: রকিব মিয়া, নুর মোহাম্মদ সহ ব্যবসায়ী মো: কবির হোসেন বলেন, আমরা পৌর নাগরিক কিনা কিছু বুঝে উঠতে পারছি না। আমাদের রাস্তাঘাট নিয়ে পৌর কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগ রীতিমতো তামাসা সৃষ্টি করছে। সৈয়দ মিয়ার বাসায় সামনে থেকে সাবেক প্যানেল মেয়র আহমদ নুরের বাসাবাড়ি পর্যন্ত রাস্তায় বারো মাসই পানি জমে থাকে। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় আমরা চলাচল করতে পারি না। আব্দুল্লাহ মার্কেট থেকে মিলন মার্কেট পর্যন্ত বাঁধ দিয়ে রাখায় জনদুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে।

আমরা দ্রুত বাঁধটির অপসারণ চাই। পৌরসভার রাস্তার মধ্যে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। রাস্তার পানি নিষ্কাশনের জন্য পৌর কর্তৃপক্ষের উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে। এ ব্যাপারে এগিয়ে আসতে হবে সড়ক বিভাগকে। আমরা উভয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছি। তা না হলে আমাদের জীবনযাপন একেবারেই অসহনীয় হয়ে পড়বে। আমরা দ্রুত এসব সমস্যার সমাধান চাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram