ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

পীরগঞ্জে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণআবেদন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুব সমাজকে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদক বিক্রেতা দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে গণআবেদন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার, পীরগঞ্জ প্রেসক্লাব ও হাজীপুর ইউপি চেয়ারম্যানের কাছে এ গণআবেদন করা হয়।

এলাকাবাসীর পক্ষে আব্বাস আলীসহ ৬৩৮ জনের স্বাক্ষরিত গণআবেদনে উল্লেখ করা হয়, পীরগঞ্জ উপজেলা হাজীপুর ইউনিয়নের ভেবরা গ্রামের দরিমান আলীর ছেলে ইসাহাক আলী ও তার স্ত্রী নুরেফা দীর্ঘদিন ধরে ভেবড়া বোর্ডের হাট বাজার সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। তারা আইনশৃংখলা বাহিনীর হাতে ইতোপূর্বে গ্রেপ্তারও হয়। পরে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এলাকায় প্রকাশে মাদকদ্রব্য বিক্রি করছে। বিষয়টি এলাকার সচেতন মহলের দৃষ্টিগোচর হলে তারা মাদক বিক্রি করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী দম্পতি এলাকার মানুষকে মাদক দিয়ে ফাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তাদের বেপরোয়া মাদক ব্যবসায় এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়নে জয়নাল চেয়ারম্যান, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আবেদন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, আবেদন পাওয়া গেছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram