ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

টাঙ্গাইলের সখীপুরে গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তরব আলী (৪২) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বোরহান মার্কেট নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তরব আলী ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পরিবারের লোকজনের দাবি, তরব আলী বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান। রাতে আর বাড়িতে ফিরে আসেনি। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে কাঁঠাল গাছে স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই বোরহান আলী বলেন, জমি নিয়ে বিরোধে প্রতিবেশী এক সেনা সদস্য লাগাতার মামলার হুমকি দিত। এ নিয়ে আমার ভাই সব সময় দুশ্চিন্তায় থাকত। আমাদের ধারণা হুমকির কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram