ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০০
logo
প্রকাশিত : জুন ২৬, ২০২৫

নেত্রকোনার মদনে গাঁজাসহ পিতা-পুত্র আটক

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ১ কেজি ১শ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) রাত ৯ টায় মদন পৌর সদরের দেওয়ান বাজারে গৌরাঙ্গ চন্দ্র পালের ছেলে টিংকু চন্দ্র পাল (৫০) এর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসহ পিতা-পুত্রকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামান। নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের হাতে সোপর্দ করে নিয়মিত মামলায় নেত্রকোনা জেলা হাজতে পাঠানো নির্দেশ দেন।

আটককৃতরা হলেন, মদন পৌর সদরের ৬ নং ওয়ার্ডের গৌরাঙ্গ চন্দ্র পালের ছেলে টিংকু পাল (৫০) ও টিংকু পাল এর ছেলে হৃদয় চন্দ্র পাল (২৫)।

জানা যায়, তারা দীর্ঘদিন যাবত দেওয়ান বাজারে মাদক ব্যবসা করে আসছিল। এ নিয়ে বাজারের লোকজন একাধিকবার দরবার শালিস করে তাদের এই ব্যবসা বন্ধ করতে বলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেওয়ান বাজারে নিজ দোকান থেকে ১কেজি ১শ গ্রাম গাঁজা নিয়ে বাপ ছেলেকে আটক করেন।

এ নিয়ে মদন থানার (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে। বাপ ছেলেকে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram