ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১২
logo
প্রকাশিত : জুন ২৬, ২০২৫

বরিশালে হাসপাতালে মশারীও জুটছে না ডেঙ্গু রোগীদের

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮ জনের। এর মাঝেই হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা চলছে আক্রান্তদের।

মশারীও জুটছে না। হাসপাতালের অধিকাংশ ফ্যানই নষ্ট। অপরিষ্কার বাথরুম। ডেঙ্গু রোগীদের মশারীর নিচে রেখে চিকিৎসা সেবা দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবে বিপরীত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

নানাক্ষেত্রে অব্যবস্থাপনা হাসপাতালটিতে। তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। নষ্ট লিফটের কারণে গুরুতর রোগীদেরও সিঁড়িতে ওঠানামা করতে হয়। এছাড়া অধিকাংশ ফ্যান বিকল, গরমে সুস্থদেরও অসুস্থ হয়ে যেতে হয়।

ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় কিছুটা হিমসিম খেতে হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ৪২৪ জন। বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬৭৯ জন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram