ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

ডেমরায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

মো: হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর ডেমরায় ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে কাজল খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কাজল খাতুন বরিশাল জেলার বোরহানউদ্দিন থানার চরলতি গ্রামের মো. কামাল হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়।

ওই ছাত্রীর মামা সুমন পাটোয়ারী জানান, তার ভাগ্নি কাজল, বাবা-মায়ের সাথে কোনাপাড়া এলাকার একটি ভবনের চার তলায় ভাড়া বাসায় থাকতেন। ভবনটির ছাদ বর্ধিত করার জন্য নির্মাণ কাজও চলছিল। রাতে বিদ্যুৎ চলে যাওয়ায় তার ভাগ্নি কাজল ছয়তলার ছাদে গিয়েছিলেন। তার মায়েরও ছাদে একই সঙ্গে যাওয়ার কথা ছিল। কাজল আগে চলে যায়। তার মা ছাদে পৌঁছানোর আগেই অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন কাজল।

সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল; পরে রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ছাত্রীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram