ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

যশোরের চৌগাছায় ইউপি চেয়ারম্যানের হাত-পা ভাঙল সন্ত্রাসীরা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালি (৪৭) কে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

থানা পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গতকাল (বুধবার) দুপুরে এ ইউনিয়নের মান্দারতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেলের গতিরোধ করে পিটিয়ে হাত-পা ভেঙে ফেলে চলে চলে যায়।

পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। জিয়াউর রহমান ঢালি কার্যক্রম স্থগিত হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের ফুলসারা ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

চেয়ারম্যানের স্বজনের অভিযোগ, ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। রাজনীতিক পট পরিবর্তনের পর তিনি আত্মগোপনে থাকা অবস্থায় গত ২৮ এপ্রিল গ্রেফতার হয়। এরপর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান ঢালি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।

বুধবার দুুপরে ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার পথে চিহ্নিত সন্ত্রাসীরা তার পথরোধ করে। এরপর অস্ত্র ঠেকিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে হকিস্টিক দিয়ে দু পা ও হাত ভেঙে দিয়ে পালিয়ে যায়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর ঢালি জানান, ‘চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে একটি পক্ষ আমাকে মেনে নিতে পারেন না। আমাকে হত্যার চেষ্টা শুরু করে। স্থানীয় সন্ত্রাসী লিটন আমার কা ছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলো। সেই টাকা না দেওয়াতে আমার উপর হামলা চালিয়েছে। মারধরের এক পর্যায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করছিলো, কিন্তু স্থানীয় লোকজন চলে আসাতে তারা পালিয়ে যায়।’

জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসিবুর রহমান বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় তাকে আনা হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত।’

এই বিষয়ে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। তদন্ত চলছে, এখনো কেউ অভিযোগ দেয়নি। জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram