ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারো ৯ নারী ও শিশুকে পুশইন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে পুশইন করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র ৮ দিনের ব্যাবধানে আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ। পুশইন করা ৯ জনকে বর্তমানে স্থানীয় বিজিবির হেফাজতে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম।

প্রসঙ্গত, এ নিয়ে দফায় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ির সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। সর্বশেষ ১৯ জুন মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করে বিএসএফ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram