ঢাকা
logo
প্রকাশিত : June 26, 2025

পরপর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর ওপর স্বামী ও ভাসুরের ছেলের নির্যাতন

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: পরপর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও ভাসুরের ছেলের বিরুদ্ধে।

জানা গেছে, ওই মহিলার নাম নাহিদা। তিনি ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বাসিন্দা। ২০১১ সালে স্থানীয় ঠান্ডু মিয়ার ছেলে তারা মিয়ার সাথে বিয়ে হয় নাহিদার। প্রথমদিকে স্বাভাবিকভাবেই চলছিল জীবন। প্রথমে একটি কন্যা সন্তান হয় নাহিদার। তারপর থেকেই তার ওপর শুরু হয় অত্যাচার। কিছুদিন পর ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন নাহিদা। দ্বিতীয়বারও কন্যা সন্তান হয় তার। এরপরই সংসারে আরও অশান্তি বাড়ে। নাহিদার উপর ভয়াবহ অত্যাচার শুরু করে তার স্বামী। স্ত্রীর উপর অত্যাচার চালায় তারা মিয়া।

শুধু তাই নয়, মারধর-সিগারেটের ছ্যাঁকা দেওয়ার ঘটনা ঘটতে থাকে প্রতিদিন। প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। কিছুদিন আগে স্ত্রীর কাছে ডিভোর্স চায় তারা মিয়া। তা নিয়ে নতুন করে অশান্তি শুরু হয়। অত্যাচারের মাত্রা চরমে ওঠে। অত্যাচারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নাহিদা। এরপরই বাপের বাড়ির লোকজন এসে তাকে হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিত ওই বধূর মা জানান, মেয়ের ওপর অত্যাচারের কথা জানার পরই তাকে উদ্ধারের সিদ্ধান্ত নেন তারা। তবে এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। নির্যাতিতা সুস্থ হয়েই পুলিশের দ্বারস্থ হবেন বলে জানা গেছে। তিনি আরো বলেন, আমি গুচ্ছগ্রামে থাকি, আমার স্বামী প্যারালাইস রোগী কে নিয়ে আমি বড় অসহায় অবস্থায় দিনপাত করছি। এর উপরে মেয়ের উপরে নির্যাতনের বিচার চাইতে সমাজে দ্বারে দ্বারে ঘুরছি। নাহিদার স্বামী একজন অটোচালক, আগে সৌদি থাকতো। নাহিদার স্বামীর পাশাপাশি ভাসুরের ছেলে জনি আমার মেয়েকে মারধর করে প্রতিনিয়ত। আমি এর বিচার চাই।

এই বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে কথা বললে জানায়, বর্তমান সমাজে এমনও ঘটনা ঘটছে আমার জানা নেই, তবে থানায় অভিযোগ করলে পুলিশ নিয়ে আমি তাকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করব।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আমি অভিযোগ পেয়েছি, ভালো অফিসারকে দিয়ে তদন্ত করে ব্যবস্থা নিব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram