ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৬
logo
প্রকাশিত : জুন ২৬, ২০২৫

জামায়াতের নেতাকর্মীদের লাঠিপেটার পুরোনো ভিডিও ভাইরাল, ওসি প্রত্যাহার

১৩ বছর আগে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের লাঠিপেটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে। ১২ দিন আগে তিনি ক্ষেতলাল থানায় যোগ দিয়েছিলেন।

মঙ্গলবার (২৪ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জয়পুরহাট শহরে জামায়াতে ইসলামীর মিছিলে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে। পুলিশ সদস্যদের মধ্যে হাসমত আলীকেও লাঠিচার্জ করতে দেখা যায়। তিনি তৎকালীন জয়পুরহাট সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর হাসমত থানা ছেড়ে চলে যান। এরপর বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামাল জানান, ওসি হাসমত আলীকে অফিসিয়ালি প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামীম হোসেন মন্ডল বলেন, তৎকালীন এসআই হাসমত আলী জামায়াতের নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করেছিলেন। লাঠিপেটায় জামায়াতের জয়পুরহাট জেলা শাখার তৎকালীন সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ অনেকে আহত হন। সেদিন গুলিতে শিবিরকর্মী বদিউজ্জামান মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব কিছু জানাতে রাজি হননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram