ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩১
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৫

ধামইরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ইএসডিও‘র গোফর ইমপ্যাক্ট কর্মসূচির সহযোগিতায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোসা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, ইএসডিও এর গোফর ইমপ্যাক্ট কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সব শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২০০ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং আশ্রায়ণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram