ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৯
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৫

সংবাদ প্রকাশের জেরে বরিশালে সাংবাদিককে কুপিয়ে জখম

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের নলছিটিতে খান মাইনউদ্দিন (৩৫) নামের এক সাংবাদিককে ঘর থেকে বের করে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মাইনউদ্দিনের মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হামলাকারীরা।

আহত সাংবাদিকের ভাগনে সাকিল খান আজ বুধবার বলেন, ‘মামার মাথায় কোপ দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। আজ বুধবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামা ততটা কথা বলতে পারেন না, ডাক দিলে মাথা নাড়ান।’ তিনি আরো জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি। তাঁর (মাইনউদ্দিন) কয়েকজন সহকর্মীর দাবি, সম্প্রতি নলছিটিতে কালভার্ট নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিক মাইনউদ্দিনের ওপর একটি মহল চরম ক্ষুব্ধ ছিল। ধারণা করা হচ্ছে, ওই মহল এই হামলা চালিয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গভীর রাতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram