ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১০
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৫

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতার পদত্যাগ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর কমিটি থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। সাংগঠনিক অচলতা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতার কথা জানিয়ে পদত্যাগ করেছেন তারা।

মঙ্গলবার (২৪ জুন) এক যৌথ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। কমিটি থেকে পদত্যাগকারীরা হলেন, ছাত্র আন্দোলনের মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা।

বিজ্ঞপ্তিতে তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করেছিল, কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়ে সাংগঠনিক শূন্যতা তৈরি করেছেন। লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা ও জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র জনতার ঐক্য বিনাশ করেছেন।

এছাড়া ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর নেতারা দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়েছেন বলে অভিযোগ করেন পদত্যাগীরা। এসব কর্মকাণ্ডে গণঅভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে তারা বিব্রতবোধ করছেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, তাদের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। তারা সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

এর আগে, একই অভিযোগ তুলে গত ১ জুন সংগঠনটি থেকে পদত্যাগ করেন জেলা কমিটির মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম আবিদ ও সদস্য তাহসিন আহমেদ রাতুল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram