ঢাকা
logo
প্রকাশিত : June 25, 2025

চকরিয়ায় পুকুরে ভেসে উঠলো যুবকের লাশ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় একটি পুকুর থেকে মোহাম্মদ লাদেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) সকাল ৭টার দিকে সমবায় দিঘি নামক পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত লাদেন চকরিয়ার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুরিটিক্কা পাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম এজহারুল ইসলাম।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।”

স্থানীয়দের ধারণা, লাদেনকে হত্যা করে পুকুরে ফেলা হতে পারে অথবা এটি হতে পারে পানিতে পড়ে মৃত্যুর ঘটনা। তবে পুলিশ বলছে, সব দিক মাথায় রেখেই তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram