ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2025

এইচএসসিতে যশোর বোর্ডে ১৩৪ পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়

শহিদ জয়, যশোর: এইচএসসিতে যশোর শিক্ষা বোর্ডে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে অতিরিক্ত ২০ মিনিট ও ১২০ জন পরীক্ষার্থী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদনের প্রেক্ষিতে বোর্ড থেকে তাদের শ্রুতিলেখক ও সময় বর্ধিতকরণের অনুমোদন দেয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষাবোর্ডের ১৩৪ পরীক্ষার্থী অতিরিক্ত সময় পাচ্ছে। তারমধ্য ১৪ শ্রুতিলেখকের মাধ্যমে পরীক্ষা দেবে। শ্রুতিলেখকপ্রাপ্তরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাচ্ছে। আর বাকি ১২০ পরীক্ষার্থী শুধু অতিরিক্ত ৩০ মিনিট সময় পাচ্ছে। তারা শ্রুতিলেখক পাবে না।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষার্থীর প্রতিবন্ধী কার্ড আছে তারা পরীক্ষার নির্ধারিত চেয়ে সময়ের অতিরিক্ত পাচ্ছে। শ্রুতিলেখক নিলে অতিরিক্ত ২০ মিনিট আর শ্রুতিলেখক না নিলে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের এ সুযোগের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram