ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2025

মোরেলগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: উচ্চতর গ্রেড প্রদানসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মোরেলগঞ্জের স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স স্বাস্থ্য পরিদর্শক, সহকারীরা স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন।

এ সময় বাগেরহাট জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ হোসেন, স্বাস্থ্যকর্মী মো. জালাল হোসাইন, চায়না রানী সাহা, মেজবাউল হক, নূরেফা ভানু, নিলুফা ইয়াসমীন মিম, হুমায়ুন কবিরসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা বলেন, অনতিবিলম্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফার দাবি বাস্তবায়ন করতে হবে। এ দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram