ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৭
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৫

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (২৮) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছে। গত সোমবার রাত ১০টায় ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের ধানতাড়া এলাকার মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি পাশের ফতেপুুর চানপুর গ্রামের আমজাদ হোসেন খোকার ছেলে। শাহাদাত হোসেন আমাইতাড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল ফোন মেরামত ও মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজের ব্যবসা করতেন।

ধামইরহাট থানার ওসি মো. ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত যুবকের মরদেহ স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে। সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরতে কোন দ্রুতগামী গাড়ির সাথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ সময় দুর্ঘটনার স্থান থেকে একটি ব্যাটারিচালিত চার্জার গাড়ি উদ্ধার করা হয়েছে। রাতে সে ওই গাড়ি যোগে বাড়িতে ফিরছিলেন। তবে ব্যাটারিচালিত গাড়ির চালক এবং কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram